ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ধর্ষণের পর হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ৮ আগস্ট ২০২৩
কুমিল্লায় ধর্ষণের পর হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

কুমিল্লার লাকসাম উপজেলায় নাছিমা আকতারকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি মহিন উদ্দিন নামে এক যুবকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মহিন উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মহিন উদ্দিন লাকসাম উপজেলার দক্ষিণ বিনই গ্রামের জালিল মিয়ার ছেলে।

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি লাকসাম উপজেলার গোপালপুর গ্রামের নাছিমা আকতারকে মহিন উদ্দিন ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। এরপর লাশ ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা মহিনকে দৌড়ে যেতে দেখেন। পরে তারা ঘটনাস্থলে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ফজলে রাব্বি বাদী হয়ে একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার আসামি মহিন উদ্দিনকে মৃত্যুদণ্ড দেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!