মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নবজাতকটি। এর আগে, তাকে ‘মৃত’ ঘোষণা করেছিলেন চিকিৎসক। পরে বাড়ি নেয়ার পথে নড়ে উঠে শিশুটি। বিষয়টি টের পেয়ে তাকে আবারো হাসপাতালে এনে ভর্তি করান স্বজনরা।
শিশুটির বাবা সাইফুল ইসলাম বলেন, দ্বিতীয়বার ভর্তির পর চিকিৎসকরা খুব গুরুত্বসহকারে চিকিৎসা করেছেন। অনেকটা সময় অক্সিজেনের বাইরে ছিল বাচ্চা। আমি যা হারাবার হারিয়েছি। কারো বিচার চাই না।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম।
তিনি বলেন, এনআইসিইউতে যথাযথভাবেই নবজাতকের চিকিৎসা চলছিল। পরে রাত ১২টা ১৫ মিনিটে মৃত্যু হয়। তবে প্রথমে জীবিত এই নবজাতককে মৃত ঘোষণা করার কারণ উদ্ঘাটন করতে ও চিকিৎসায় কোনো চিকিৎসকের গাফিলতি রয়েছে কিনা জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে এ ঘটনায় জড়িত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।