বুধবার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মাহফুজ।
গ্রেফতারকৃত মাহফুজ মন্ডল উপজাপর বি-কয়া গ্রামের পান্নু মন্ডলের ছেলে। নিহত জান্নাতি বেগম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের আবুল কাশেম বেপারীর মেয়ে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।
জানা গেছে, গত ৫ জুলাই রাত থেকে নিখোঁজ ছিলেন জান্নাতি। এরপর গত ১৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজের ১২ দিন পর কালুখালী উপজেলার সাওরাইল ইউপির পাতুরিয়া এলাকার সিরাজ মন্ডলের পাটক্ষেতের ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। ওই সময় কঙ্কালের পাশে পড়ে থাকা কাপড় ও অন্যান্য আলামত দেখে কঙ্কালটি জান্নাতির বলে শনাক্ত করেন পরিবারের লোকজন।
কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় থানায় মামলা করেন ওই তরুণীর মা। ওই মামলায় আসামি মাহফুজ গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন মাহফুজ। বুধবার আদালতে পাঠানো হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।