ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজ কৃষকের মরদেহ মিলল সেপটিক ট্যাংকে 

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ১০ আগস্ট ২০২৩
নিখোঁজ কৃষকের মরদেহ মিলল সেপটিক ট্যাংকে 
ফাইল ফটো

পাবনার আতাইকুলায় নিখোঁজের দুদিন পর সেপটিক ট্যাংক থেকে আব্দুল কুদ্দুস প্রামানিক নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জোসনা ও সায়াম নামে এক দম্পতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর ইউনিয়নের দড়ি শ্রীকোল গ্রামের খাইরুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল কুদ্দুস প্রামানিক সাদুল্লাপুর ইউনিয়নের দড়ি শ্রীকোল গ্রামের সিরহাব প্রামাণিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

জানা গেছে, মঙ্গলবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন কুদ্দুস। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। বুধবার সকালে নিহতের বাড়ির সামনে স্যান্ডেল, গামছা ও একটি রশি পাওয়া যায়। 

Advertisement

দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবুল কালাম বলেন, বৃহস্পতিবার দড়ি শ্রীকোল গ্রামের খাইরুল ইসলামের সেপটিক ট্যাংক থেকে মরদেহটির সন্ধান পাওয়া যায়। এ সময় নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!