[ দেশজুড়ে ]
বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন
ফাইল ফটো
নাটোরের গুরুদাসপুরে বীর মুক্তিযোদ্ধা হাতেম আলীর স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার দায়ে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিলেন। সাজাপ্রাপ্তরা হলেন- মনিরুল ইসলাম ও মিঠু প্রাং।
নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ১৬ জানুয়ারি মুক্তিযোদ্ধা হাতেম আলী ফজর নামাজ পড়তে মসজিদে যান। মসজিদ থেকে ফিরে তার স্ত্রীর রক্তমাখা লাশ দেখতে পান। এ ঘটনায় ঐদিন হাতেম আলী বাদী হয়ে গুরুদাসপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।
.png)
পুলিশ ২০২০ সালের ৩১ আগস্ট পাশের খলিফাপাড়া মহল্লার মনিরুল ইসলাম ও মিঠু প্রাং এবং খামার নাজকৈড় এলাকার নাহিদ ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!