[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের পাশের একটি পাঁচতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর কণা চক্রবর্তী বলেন, আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!