ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে রোপা আমন চাষে ব্যস্ত চাষিরা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ১০ আগস্ট ২০২৩
মেহেরপুরে রোপা আমন চাষে ব্যস্ত চাষিরা
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে চলতি ২০২৩-২০২৪ মৌসুমে ২৬ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, জেলায় এবার রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। 

জেলায় চলতি  মৌসুমে ২৬ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। তবে, এই রিপোর্ট লেখা (১০ আগষ্ট) পর্যন্ত ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন লাগানো হয়েছে। এখনো ধান লাগানো চলছে। কৃষি বিভাগের প্রত্যাশা সময়ের মধ্যে লক্ষমাত্রা পূরুণ হয়ে যাবে।

Advertisement

এর মধ্যে রয়েছে উফসী জাতের ১৮ হাজার ৫০০ হেক্টর ও হাইব্রিড জাতের ১ হাজার হেক্টর। চলতি বছরে জেলায় চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৬ হাজার ৪২৪ মেট্রিক টন ।

খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা মেহেরপুরে রোপা আমন চাষ সফল করতে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার বলেন, এবার জুন-জুলাই মাসে বৃষ্টিপাত না হওয়াতে রোপা আমনের চারা রোপণ করতে পারছেনা কৃষকরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!