[ দেশজুড়ে ]
বাগেরহাটে ধর্ষণের অভিযোগে যুবদল কর্মী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোহেল নামে এক যুবদলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ আগস্ট) শহরের হাড়িখালির একটি ভাড়াবাসা থেকে ঐ কিশোরীকে উদ্ধারসহ যুবদলকর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবদলকর্মী সোহেল সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা।
.png)
জানা গেছে, বিগত ১৪ দিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ কিশোরীকে ধর্ষণ করেন সোহেল। গ্রেফতার সোহেলের নামে নাশকতার মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে ৯ আগস্ট ঐ কিশোরীর বাবা বাদী হয়ে সোহেলকে আসামি করে সদর মডেল থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহাসিন আলী জানান, কিশোরী ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীকে উদ্ধার করে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। মামলার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!