ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ১১ আগস্ট ২০২৩
চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ফাইল ফটো

নোয়াখালীল সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাইজদী মহিলা কলেজ টু কিল্লারহাট সড়কের রাজারামপুর সীমানায় এ ঘটনা ঘটে। নিহত মো.রিয়াজ উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের মো.কামাল মিয়ার ছেলে।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে যাত্রী সেজে রিয়াজকে তার অটোরিকশাসহ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় চলন্ত অবস্থায় ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে সড়কের পাশের পরিত্যক্ত জমিতে ফেলে যায়। এরপর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Advertisement

সুধারাম থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অটোরিকশাটি এখনো পাওয়া যায়নি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।    

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!