ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে ট্রেনে হামলা-ছিনতাইয়ের ঘটনায় মামলা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ১১ আগস্ট ২০২৩
টঙ্গীতে ট্রেনে হামলা-ছিনতাইয়ের ঘটনায় মামলা
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করেন ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ট্রেনের স্টুয়ার্ড গোপাল।

বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস।

ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার নামের একটি ট্রেন ছিনতাইকারীদের কবলে পড়ে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানার সমন্বয়ে টঙ্গী রেলস্টেশন এলাকার আশপাশে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়।

Advertisement

এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি সুইস গিয়ার চাকু, চাপাতি ও ছিনতাই হওয়ার কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। পরে কর্ণফুলী কমিউটার ট্রেনের স্টুয়ার্ড দুপুরে বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আটককৃত ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মেহেদী হাসান জয় (২৬), মো. রনি (৩৫), মো. নুর আলমের ছেলে রবিউল হাসান (৪০), মো. স্বাধীন (৩০), মো. সাইফুল ইসলাম জাকির (২৫), মো. মাসুদ (২৭), মো. নাসির (২০), মো. নয়ন হাসান (২৮) ও মো. আশিক (২২)।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!