ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৈদ্যুতিক হ্যারিকেন মেরামতের সময় প্রাণ গেল যুবকের

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ১১ আগস্ট ২০২৩
বৈদ্যুতিক হ্যারিকেন মেরামতের সময় প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোংলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজিত হালদার (৪৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সুন্দরবন ইউনিয়নের দত্তের মেঠ এলাকায় নিজ ঘরে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা মৃত সুধির হালদারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুজিত হালদার নিজ ঘরে ব্যবহৃত বৈদ্যুতিক হ্যারিকেন মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে চার্জার ব্যাটারি লাগিয়ে সুইচ বোর্ডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, হাসপাতালে আনার পূর্বেই সুজিত হালদারের মৃত্যু হয়েছে।

Advertisement

মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!