ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে ভাইয়ের শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৬, ৪ আগস্ট ২০২৩
পঞ্চগড়ে ভাইয়ের শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফাইল ফটো

পঞ্চগড় সদর উপজেলায় বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন একই ইউপির হাগুড়াপাড়া এলাকার হেলাল উদ্দীনের ছেলে।  

হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূর-ই- আলম মৃত্যুর বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, আলাউদ্দিন গত বুধবার (২ আগস্ট) বিকেলে হাড়ি়ভাসা ইউনিয়নের খালাপাড়া এলাকায় তার বড় ভাই সহরাব উদ্দিনের শ্বশুরবাড়ি খালপাড়ায় যান। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়িতে বৈদ্যুতিক ত্রুটি হলে আলাউদ্দিন খালি পায়ে একটি বাল্ব লাগাতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।  

পরে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!