ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বালু উত্তোলনের দায়ে কয়েকজনের জেল-জরিমানা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ১২ আগস্ট ২০২৩
জামালপুরে বালু উত্তোলনের দায়ে কয়েকজনের জেল-জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে বালু উত্তোলনের দায়ে মুরাদ নামে এক ব্যক্তিকে সাতদিনের জেল ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আরো দু’জনকে সাতদিনের জেল দেওয়া হয়।

শনিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মুরাদকে আটক করে সাতদিনের জেল ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় সেলিম মিয়া এবং নূর উদ্দিনকে সাতদিনের জেল প্রদান করেন।

জানা যায়, জামালপুর সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে শরিফপুর ইউনিয়নের বানারেরপাড় এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি অসাধু চক্র।

Advertisement

ইউএনও লিটুস লরেন্স চিরান বলেন, জেলা প্রশাসনের নির্দেশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সেলিম মিয়া এবং নূর উদ্দিনকে সাতদিনের জেল দেওয়া হয়েছে। এছাড়া একই আইনে মুরাদকে সাতদিনের জেল এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!