[ দেশজুড়ে ]
সমুদ্রসৈকতে ভয়ংকর বিষধর সাপ
ছবি: সংগৃহীত
কক্সবাজার সমুদ্রসৈকতে জোয়ারের তোড়ে ভেসে এল একটি অদ্ভুত প্রকৃতির সাপ। এটির পেটের রঙ হলুদ, দেহের উপরি ভাগ কালো ও কিছু অংশে হলুদ। এটি ইয়েলো-বিল্ড সি প্রজাতির সাপ। এরা ভয়ংকর বিষধর প্রকৃতির সাপ।
শুক্রবার রাতে শহরের সমিতিপাড়ার সমুদ্রসৈকতে সাপটি দেখা যায়।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে স্থানীয় সাংবাদিক আব্দুর রাশেদ মানিক সৈকতে এসে সাপটিকে দেখতে পান এবং সাপটির ফুটেজ ধারণ করেন। পরে সাপটি সাগরে চলে যায়।
.png)
এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক সায়েদুর আর. চৌধুরী বলেন, ‘এই ইয়েলো বেলিড সামুদ্রিক সাপটি খুবই বিষধর। এটি একটি পরিচিত সামুদ্রিক সাপ। কিন্তু তীরে এটি দেখা পাওয়ার ঘটনা বিরল।’
তিনি আরো বলেন, ‘বেশিরভাগ সামুদ্রিক সাপই বিষধর এবং এগুলোর কোনো অ্যান্টি-ভেনম নেই। তাই সৈকতে এ ধরনের সাপ দেখলে লোকজনের সতর্ক হওয়া উচিত।’
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!