ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ১২ আগস্ট ২০২৩
সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেলকে গ্রেফতার করেছেন র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। শনিবার ভোর রাতে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার বিকেলে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত রাসেল (৩৩) সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।

Advertisement

বিজ্ঞপ্তিতে ক্যাম্প কমান্ডার মেজর গালিব জানান, ২০১৩ সালে কুখ্যাত মাদক চোরাকারবারী রাসেলকে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করে পুলিশ। এরপর এ মামলায় বিচারকার্য শেষে ঘটনার সত্যতা পাওয়ায় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আদালত কর্তৃক রায় ঘোষণার আগে রাসেল জামিনে বেরিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে শহরের অদূরে বিনেরপোতা বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি কুখ্যাত চোরকারবারী রাসেলকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাদক সাজা
লিংক সফলভাবে কপি হয়েছে!