ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ২ আগস্ট ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার বিভিন্ন জায়গায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সোহেল (২৬) জেলার সদর উপজেলার বিরাসার এলাকার মোবারক হোসেনের ছেলে, জেলা শহরের শিমরাইলকান্দি (দক্ষিণ পাড়া) এলাকার হিরন খানের ছেলে দুলাল মিয়া (৫৫), শিমরাইলকান্দি (খাদ্য গুদামের পাশে) হারিজ মিয়ার ছেলে আমীর হোসেন (৩৬), জেলা শহরের কাজীপাড়া (দরগা মহল্লা) এলাকার বজলু মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, বুধবার ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. সোহেল ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের সাজাপ্রাপ্ত, দুলাল মিয়া ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত, আমীর হোসেন ৬ মাসের সাজাপ্রাপ্ত ও উজ্জল মিয়া ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। দুপুরে কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!