ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে সাজাপ্রাপ্তসহ ১৫ আসামি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ২৪ জুলাই ২০২৩
মেহেরপুরে সাজাপ্রাপ্তসহ ১৫ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৬ জনসহ ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত ৪ জন ও ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জনসহ বিভিন্ন মামলায় ১০ জন আসামি, সদর থানা পুলিশের অভিযানে ৪ আসামি ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ১০ মাসের সাজাপ্রাপ্ত ১ জন আসামি রয়েছেন।

সোমবার ভোর পর্যন্ত জেলার তিনটি থানায় পৃথক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

Advertisement

গাংনী থানার ওসি আব্দুর রজ্জাক, সদর থানার ওসি সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!