[ দেশজুড়ে ]
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৩৬ বছর পর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীতে হত্যা মামলার ৩৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজু উদ্দীন মঞ্জুর মোর্শেদকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোরে রাজপাড়ারের লক্ষীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ এর সদর কোম্পানির অ্যাডজুটেন্ট তৌফিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুরে আসামিকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
তৌফিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার দল জানতে পারে বদলগাছী থানার একটি হত্যা মামলার আসামি মহানগরীর লক্ষীপুর এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন। তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি বদলগাছী থানাধীন মৃত আছির মন্ডলের ছেলে।
.png)
দীর্ঘদিন ধরে তিনি রাজশাহীতে পলাতক অবস্থায় লুকিয়ে আছে বলে র্যাবের গোয়েন্দা বিভাগ নিশ্চিত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা ও আদালত কর্তৃক সাজা হওয়ার কথা স্বীকার করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!