শনিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ডিমের দাম ক্রয়সীমায় রাখার রক্ষার্থে শহরের পুরান বাজার ও পালবাজার এলাকায় ডিমের আড়তদার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতার দোকানে অভিযান পরিচালনা করা হয়।
.png)
অভিযানে মূল্য তালিকা, ক্রয় ভাউচার ও বিক্রয় ভাউচার চেক করা হয়। এর মধ্যে মূল্য তালিকা না থাকায় মেসার্স কাউছার ট্রেডার্সকে তিন হাজার টাকা, ভাই ভাই ট্রেডার্সকে দুই হাজার টাকা এবং স্পেশাল দধিতে পোকা ও চুল পাওয়ায় জেনিথ সুইটস ও বেকারির মালিককে ১০ হাজার টাকাসহ সর্বমোট তিন প্রতিষ্ঠাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস দল। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।