[ দেশজুড়ে ]
নওগাঁয় ডিমের দোকানসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁয় দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, হোটেলে ঢাকনা বিহীন খাবার ও ডিমে ক্রয় ভাউচার দেখাতে না পারায় তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের দয়ালের মোড়ে অবস্থিত মেসার্স বাপ্পী ডিম ঘর ডিম ক্রয়ের ভাউচার দেখাতে না পারায় তার তিন হাজার টাকা, শরিষা হাটির মোড়ে স্বপ্ন সুপার শপে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে পাঁচ হাজার টাকা এবং শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড আদালত এলাকায় বিসমিল্লাহ হোটেলে ঢাকনা বিহীন খাবার রাখায় তিন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
.png)
এ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!