ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ী আটক 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ১৩ আগস্ট ২০২৩
আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ী আটক 
আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ী আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন উপজেলার মোগড়া ইউপির দরুইন গ্রামের মৃত হিম্মত আলীর ছেলে কাউসার মিয়া, একই গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে শিপন মিয়া ও কুমিল্লার বুড়িচংয়ের সদর রসুলপুর এলাকার কবির মিয়ার ছেলে পারভেজ। 

রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানান। 

Advertisement

এর আগে ভোরে উপজেলার মনিয়ন্দ ইউপির শৌনলৌহঘর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আখাউড়া থানার (ওসি) মো. আসাদুল ইসলাম আটক হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৌনলৌহঘর এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়। আটক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!