ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আপন তিন ভাইয়ের হামলায় রক্তাক্ত মোকতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ১৪ আগস্ট ২০২৩
আপন তিন ভাইয়ের হামলায় রক্তাক্ত মোকতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে পারিবারিক বিরোধের জেরে আপন তিন ভাইয়ের হামলায় রক্তাক্ত জখম হয়েছেন মো. মোকতার হোসেন নামে আরেক ভাই। রোববার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ বলেন, মোকতার আমার বোন জামাই। রোববার বিকেলে স্থানীয় মৃধার পোল এলাকার আকতারের দোকানে বসেছিল সে। কিছুক্ষণ পর মোকতারের আপন তিন ভাই নজরুল, ধলু এবং নাছির দেশীয় অস্ত্র নিয়ে মোকতারের ওপর অতর্কিত হামলা চালান। এতে গুরুতর জখম হয় মোকতার। এ সময় তার চিৎকারে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা মোকতারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!