[ দেশজুড়ে ]
আখাউড়ায় গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেফতার
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ। এর আগে, রোববার রাতে উপজেলার মোগড়া ইউপির চরনারায়নপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আব্দুল কাইয়ুম ও আব্দুল কাইয়ুমের মেয়ে জেসমিন।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরনারায়নপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বাবা ও মেয়েকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে ।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে বাবা ও মেয়েকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!