[ দেশজুড়ে ]
সাপের কামড়ে প্রাণ গেল পান দোকানির
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে শিপুল মোহন্ত নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, একই দিন রাত ১২ টার দিকে সাপে কামড় দেয় তাকে।
শিপুল ওই উপজেলার মোকামতলা ইউপির চকরামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি পান দোকানি ছিলেন। নিজ বাড়ির সামনেই বিষধর একটি সাপ তাকে কামড় দেয়।
.png)
এসব তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আহসান হাবীব সবুজ।
তিনি বলেন, সাপে কামড় দেওয়ার পর প্রাথমিকভাবে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হলেও সেখানে দেরি করা হয়নি। তৎক্ষণাৎ তাকে শজিমেক হাসপাতালে নেয়া হয়। শজিমেক হাসপাতালে কিছু সময় চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, শিপুল সিএনজিচালিত অটোচালকও ছিলেন। পরে দিনমজুরের কাজ করেন। সর্বশেষ পান দোকানি ছিলেন তিনি। নিজ গ্রামেই পানের দোকান ছিল তার।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!