ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে ৭৭ হাজার মানুষ পাচ্ছেন টিসিবি পণ্য

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১৪ আগস্ট ২০২৩
পিরোজপুরে ৭৭ হাজার মানুষ পাচ্ছেন টিসিবি পণ্য
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরে ৭৭ হাজার স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভর্তুকি মূল্যে চাল, ডাল ও তেল বিক্রি শুরু হয়েছে। 

সোমবার সকাল ১০ টার দিকে পিরোজপুর পৌরসভার বাইপাস সড়কের পানির পাম্প কেন্দ্রে আয়োজিত টিসিবি পণ্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

Advertisement

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পিরোজপুর জেলার ৭টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়নের ৭৭ হাজার ৫০১ জন বিশেষ কার্ডধারীকে এ সুবিধা প্রদান করা হবে। তবে প্রাথমিকভাবে পানির পাম্প কেন্দ্র থেকে এ সব পণ্য বিতরণ শুরু হয়। ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং প্রতি লিটার ১০০ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে ৫ কেজি চাল প্রদান করা হচ্ছে।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!