ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভূমিকম্পে কাঁপলো সিলেট

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ১৪ আগস্ট ২০২৩
ভূমিকম্পে কাঁপলো সিলেট
ফাইল ছবি

ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। সোমবার রাত ৮টা ৪৯ মিনিটের সময় সিলেটজুড়ে এ ভূকম্পন হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে। 

এদিকে, পরপর দুইবার ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। অনেকে দ্রুত বাসা-বাড়ির বাইরে চলে যান। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল আসাম-মেঘালয় রাজ্যে। যার মাত্রা ছিল ৫ দশমিক ৫। উৎপত্তিস্থল থেকে সিলেটের দূরত্ব ৩৫ কিলোমিটার। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!