ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪১, ১৫ আগস্ট ২০২৩
মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে পুলিশের ১২ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ১ জন, ১৫১ ধারায় ১ জন ও ৩৫ ধারায় ১ আসামি, গাংনী থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ৩ জন ও আদালতের পরোয়ানাভুক্ত জিআর ও সিআর মামলায় ৩ জন এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ১ ও নিয়মিত মামলার ১ আসামি রয়েছেন।

সদর, গাংনী ও মুজিবনগর থানার ওসিরা পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে। সদর থানার ওসি সাইফুল ইসলাম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম এই অভিযানে অংশ নেয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!