ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে দেবরের দায়ের কোপে প্রাণ গেল ভাবির

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৫, ১৬ আগস্ট ২০২৩
ফরিদপুরে দেবরের দায়ের কোপে প্রাণ গেল ভাবির
ফাইল ফটো

ফরিদপুরে ধারালো দায়ের কোপে দেবরের হাতে খুন হয়েছেন ভাবি। মঙ্গলবার দুপুরে শহরের পূর্ব কমলাপুর লালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে দেবর আ. রব পলতাক রয়েছেন। নিহত মাজেদা পারভীন ঐ এলাকার আ. রাজ্জাক মিয়ার স্ত্রী। তারা সম্পর্কে ভাবি-দেবর।

নিহতের স্বজনরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই ভাবিকে খুন করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

পুলিশ জানায়, পূর্ব কমলাপুর এলাকার আ. রাজ্জাক মিয়ার সঙ্গে ছোট ভাই আ. রব মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরের সময় দেবর আ. রব তার বড় ভাইয়ের স্ত্রী মাজেদা পারভীনের কাছে টাকা চান। ভাবি টাকা দিতে অস্বীকার করলে আ. রব এসময় ভাবিকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করা  হয়েছে। ঘাতক আ. রব পালিয়ে গেছেন। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!