মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ছিলাধরচর গ্রামে নানা মালেক মৃধার বাড়ি বেড়াতে এসে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত সুমাইয়া ফরিদপুরের নগরকান্দা থানার পুড়াইদা গ্রামের সাখাওয়াতের মেয়ে।
জানা যায়, মোবাইলে ঢাকার জনৈক ইমনের সঙ্গে সুমাইয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে ৫-৬ মাস আগে ইমনকে বিয়ে করেন সুমাইয়া। কিন্তু বিয়ের দেড় মাস পরেই তাদের বিচ্ছেদ হয়। এরপর মোবাইলে বারবার কল দিয়ে সুমাইয়াকে বিরক্ত করতে থাকেন ইমন। একপর্যায়ে পুনরায় বিয়ে করার জন্য চাপ দেন।
.png)
কিন্তু সুমাইয়া রাজি না হওয়ায় তাদের বিয়ের সময়ের আপত্তিকর ছবি তার মোবাইলে পাঠায় এবং ফেসবুকে ছেড়ে দেন ইমন। ফেসবুকে আপত্তিকর ছবি দেখে নানাবাড়ি ভাঙ্গায় এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমাইয়া।
ভাঙ্গা থানার এসি মো. জিয়ারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।