বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২১ জন, নাগরপুর উপজেলায় আটজন, মির্জাপুর উপজেলায় নয়জন, মধুপুর উপজেলায় পাঁচজন, গোপালপুর উপজেলায় তিনজন আর ধনবাড়ী উপজেলায় রয়েছেন চারজন।
.png)
তিনি আরো জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৪ জন। সুস্থ হয়েছেন ৯৬৬ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৮ জন রোগী। ডেঙ্গুতে মারা গেছেন একজন।