উদ্ধারকারী জাকির মুন্সি বলেন, সকালে রুহিতা বটতলা মাছ বাজারের আড়তে যান স্থানীয় আড়তদার হেলাল। আড়তের গেট খোলার পরেই মাছ সংরক্ষণের জন্য রাখা ককসিডের মধ্যে সাপটি দেখেই চিৎকার দেন হেলাল। পরে খবর পেয়ে ওই আড়তে গিয়ে অজগরটি উদ্ধার করি। এরপর বনবিভাগকে খবর দেই।
তিনি আরো বলেন, এর আগেও আমি দেড় শতাধিক অজগর উদ্ধার করেছি। যা সুন্দরবনসহ বিভিন্ন বনে অবমুক্ত করেছি।
.png)
বন বিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।