[ দেশজুড়ে ]
দিনাজপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুর মডেল থানা। ফাইল ফটো
দিনাজপুরের পার্বতীপুরে হোসনে আরা বেগম (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউপির ছোট হরিপুর বিশকারী (হঠাৎ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে খাবার খাওয়ার পর নিজ ঘরে শুতে যান গৃহবধূ হোসনে আরা বেগম। বুধবার সকাল ৯ টা পার হলেও ঘুম থেকে না ওঠায় সন্দেহের সৃষ্টি হয়। ডাকা ডাকির এক পর্যায়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। তিনি একই এলাকার মো. আজিম হোসেনের স্ত্রী।
পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) হাফিজ মো. রায়হান বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!