[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে কোটি টাকার মাদকসহ গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় এক কোটি টাকা।
বুধবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল। এর আগে, একইদিন ভোরে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট পাগলা পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ কেজি গাঁজা, দুই হাজার পিছ ইয়াবা ও ৪০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় এক কোটি টাকা।
গ্রেফতারকৃতরা হলেন- খালিদ হাসান রবিন, মো. আকাশ, ইমরান রহমান মিঠুন, মো. আক্তার হোসেন ওরফে কিলার আক্তার এবং মো. কাউসার।
.png)
পুলিশ সুপার আরো জানান, কুমিল্লার সীমান্ত দিয়ে মাদক এনে নারায়ণগঞ্জ ও আশপাশ এলাকায় বিক্রি করত চক্রটি ।বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!