ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ডিম ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১৬ আগস্ট ২০২৩
রাজশাহীতে ডিম ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার দুপুরে নগরীর সাহেব বাজার এলাকার দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় আহমেদ ট্রেডার্সকে পাঁচ হাজার এবং রেইনবো পেইন্সকে ১২ হাজার জরিমানা করা হয়।

বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!