বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ। গ্রেফতারকৃত নুর হাকিম বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এ/৪০ ব্লকের তজমিরের ছেলে এবং আরসার সক্রিয় সদস্য।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ জানান, বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের নতুন রাস্তার মাথা এলাকা থেকে নুর হাকিমকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
.png)