ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫০

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৭ আগস্ট ২০২৩
মেহেরপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫০
ফাইল ফটো

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে একটি পাগলা কুকুরের কামড়ে (১৫ ও ১৬ আগস্ট) দুইদিনে শিশুসহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ২৩ জন চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আমঝুপি ও চাঁদবিল থেকে কুকুরে কামড়ানো ২৩ জন রোগী মেহেরপুর জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা প্রদানের পর তাদেরকে জলাতঙ্কের ভ্যাক্সিন দেওয়া হয়েছে।

তার মধ্যে হাবিবুর (১০) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওটিতে নেয়া হয়েছে। কুকুরের কামড়ে তার গলার বিভিন্ন অংশের মাংস পেশি ছিন্নভিন্ন হয়ে যাওয়াতে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট তার অস্ত্রোপচার করেছেন।

Advertisement

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার বলেন, ‘আমঝুপি থেকে কুকুরে কামড়ানো রোগী যারা হাসপাতালে এসেছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ভ্যাক্সিনেশন করা হয়েছে।’

আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু বলেন, উপজেলা পরিষদের সমন্বয় সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার অলক কুমার দাশ এ ব্যাপারে সাবির্ক বিষয়টি দেখার প্রতিশ্রুতি দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!