[ দেশজুড়ে ]
পুকুরে ভাসছিল শিশু দৌরতের লাশ
ফাইল ফটো
কুড়িগ্রামের রৌমারীতে পুকুরে ডুবে দৌরত আলী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের এরশাদুলের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌরত তার বাড়ির আঙিনায় খেলছিল। সে একসময় সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরে ডুবে যায়। তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!