ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের পেছনে দুই মোটরসাইকেলের ধাক্কা, হতাহত ৬

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ১৮ আগস্ট ২০২৩
ট্রাকের পেছনে দুই মোটরসাইকেলের ধাক্কা, হতাহত ৬
হাসপাতালে জনতার ভিড়- ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-নগরবাড়ি মহাসড়কের শহিদ ফিলিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান পাবনা জেলার আতাইকুলা থানার বনগ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একই এলাকার নয়ন, হৃদয়, সাগর, জামিল এবং মিঠুন।

Advertisement

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পাবনা থেকে শাহজাদপুরগামী দুটি মোটরসাইকেলযোগে ছয়জন আরোহী ঢাকা-নগরবাড়ি মহাসড়কের শহিদ ফিলিং পয়েন্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

পেছনে থাকা অপর মোটরসাইকেলও এতে নিয়ন্ত্রণ হারিয়ে সব আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই হাসান মারা যান এবং অন্য পাঁচ আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান স্থানীয়রা।

শাহজাদপুর থানার এসআই এখলাছুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!