[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে ১২ দোকানে আগুন, ক্ষতি কোটি টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে আগুন লেগে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
এ সময় মুদি দোকান, খুচরা ও পাইকারী দোকানসহ ১২টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে এসে আগুন নিয়ন্ত্রে আনে।
লক্ষ্মীপুর সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!