[ দেশজুড়ে ]
আম গাছের ডালে ঝুলছিল গৃহবধূর লাশ
ফাইল ফটো
দিনাজপুরের ফুলবাড়ীতে লুৎফা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার আলাদিপুর ইউনিয়নের পারুল গ্রামের একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত লুৎফা বেগম ঐ গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, লুৎফা বেগম বেশকিছু দিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিলেন। সকালে স্থানীয় একটি আম বাগানের গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!