[ দেশজুড়ে ]
বিএসটিআই’র অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাট সদরে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেন তারা।
সোমবার বিকেলে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মফিজ উদ্দিন আহমাদ এ তথ্য জানান। ঐদিন সকালে এ অভিযান চালানো হয়।
মফিজ উদ্দিন আহমাদ জানান, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় আমিন ফুড অ্যান্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা, নিবন্ধন সনদ না থাকায় বৈশাখী সুইটস অ্যান্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাশেদ অয়েল মিলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এছাড়াও লাভলী অয়েল মিল, সৌরভ অয়েলকে সাত কর্মদিবসের মধ্যে লাইসেন্স নবায়নের পরামর্শ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা ফেরদৌস।
আদালতকে সহযোগিতা করেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার প্রকৌশলী প্রান্তজিত সরকার ও প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!