সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, বুধবার ২১ আগস্ট রাতে শহরের শান্তিনগর এলাকাস্থ মো. নজরুল ইসলামের ভাড়া বাসায় ৪৬৫ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা হয়েছে।
মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা এসআই সুজন কুমার চক্রবর্তী জানান, শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা আলমগীর হোসেন ও নজরুল ইসলামকে মঙ্গলবার কোর্টে হাজির করে জিজ্ঞাসাবদের জন্য তিন দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
.png)