ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের অনুষ্ঠানে কনের দুই ভাইকে বরের ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ২২ আগস্ট ২০২৩
বিয়ের অনুষ্ঠানে কনের দুই ভাইকে বরের ছুরিকাঘাত
ধুনট থানা- ফাইল ফটো

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের অনুষ্ঠানে বরের ছুরিকাঘাতে কনের দুই ভাই আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ধুনট থানায় এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঐ উপজেলার কালিতলা গ্রামে এ ঘটে।

আহতরা হলেন- ২৪ বছরের জোবাইয়ের হোসেন এবং ২০ বছরের নাহিদ হোসেন। তারা আপন দুই ভাই। বর্তমানে তারা বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

অভিযুক্ত বরের নাম আব্দুল মোত্তালিব। তিনি একই উপজেলার শেহলিয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে আহত দুইজনের বোনকে বিয়ে করেন মোত্তালিব। ঐ সময় মেয়েটি ষষ্ঠ শ্রেণিতে পড়তো। তাদের বিয়ে মেনে না নিয়ে মোত্তালিবের বিরুদ্ধে অপহরণ মামলা করেন মেয়েটির বাবা। মামলাটি আদালতে বিচারাধীন। এ অবস্থায় দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আয়োজন করা হয়। ছেলে পক্ষ মেয়ের বাড়িতে দাওয়াতে আসার পর নতুন করে দেনমোহর নির্ধারণ করতে বলা হয়। এ সময়ই দুইপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে মেয়ের দুই ভাইকে ছুরিকাঘাত করা হয়। বর মোত্তালিবসহ তার লোকজন দুই ভাইয়ের ওপর হামলা চালান।

জানতে চাইলে ধুনট থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, কনে পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!