ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ২২ আগস্ট ২০২৩
শরীয়তপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জাজিরা বাজার ব্যাংক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঔষধের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং অবৈধভাবে ঔষধের মূল্য মুছে ফেলাসহ বিভিন্ন অনিয়মের কারণে তিন দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুজন কাজী জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে জাজিরা বাজার ব্যাংকের মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ঔষধের দোকান পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করায় জাজিরা বাজারের মেসার্স আশিক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা করা হয়। এছাড়া বিক্রির উদ্দেশ্যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল প্রদর্শন, অবৈধভাবে ঔষধের মূল্য মুছে ফেলাসহ বিভিন্ন অনিয়মের কারণে মেসার্স শাহিন ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং মেসার্স মোল্লা ফার্মেসিকে ছয় হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।

Advertisement

এ সময় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এবং জেলা ক্যাব সভাপতি মো. বিল্লাল হোসেন খানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!