[ দেশজুড়ে ]
নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরের পানিতে ডুবে আনভীর হোসেন নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আনভীর হোসেন উপজেলা পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়ির ফিরোজ আলম সুমনের ছেলে।
জানা যায়, দুপুর ১২টার দিকে শিশু আনভীর পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের একটি পুকুরে পড়ে যায়। পরে আনভীরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
চাটখিল থানার এএসআই রাহেনা আক্তার জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!