[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, পরিবারে শোকের ছায়া। ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে থানার বাসুদেবকোল দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো সলঙ্গা থানার বাসুদেবকোল দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে সিহাব (৯) ও মনিরুল ইসলাম লাবুর ছেলে অনিক আহম্মেদ (৮)। এরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।
সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, দুপুরে ডোবার পাশে খেলা করছিল সিহাব ও অনিক আহম্মেদ। এক পর্যায়ে দুজনেই পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তাদের পায় না। সন্ধ্যার আগে ডোবায় মানুষ নেমে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকা শোকের ছায়া বিরাজ করছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!