[ দেশজুড়ে ]
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
কালাই থানা। ফাইল ফটো
জয়পুরহাটের কালাইয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে আবেদ আলী শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবেদ আলী জামুরা গ্রামের মোহাম্মদ আলফাজ খুদু’র ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মাজেদ হোসেন জানান, আবেদ আলী নিজ বাড়িতে নতুন ঘরের সিমেন্টের টিনের ছাউনি দিতে গিয়ে ড্রিল মেশিন দিয়ে ছাউনির কানি কাটতে গিয়ে বিদ্যুতের সুইচে হাত পড়লে ছাউনির ওপর থেকে নিচে পড়ে তাৎক্ষণিক মারা যান।
.png)
কালাই থানার ওসি মো. ওয়াসিম আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!