ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে দর্জির মৃত্যুদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ২৪ আগস্ট ২০২৩
কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে দর্জির মৃত্যুদণ্ড
আসামিকে কারাগারে নেয়া হচ্ছে -ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে দর্জি খোকনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম ফাইজুন্নেছা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট লাবলু মোল্লা।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজারের পাশে ইছামতী নদী থেকে কিশোরী লায়লা আক্তার লিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরে নদীর পাশে খোকনের দর্জির দোকানে জমাটবাঁধা রক্ত দেখে লিমু হত্যার আলামত পাওয়া যায়।

এ ঘটনায় লিমুর বাবা আব্দুল মতিন শ্রীনগর থানায় ধর্ষণের পর হত্যা করে লাশ গুমের অভিযোগে ঐ দোকানের মালিক দর্জি খোকনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ বিচারকার্য শেষে আজ এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!