শুক্রবার বিকেলে র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৮ মার্চ রংপুরের পীরগাছা উপজেলার ব্রাক্ষনিকুন্ডাস্থ এলাকার একটি খামারের কাজ থেকে শের আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন।
.png)
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ নারায়ণগঞ্জের কাঁচপুর উত্তরপাড়া থেকে আদম আলী ও রংপুরে মিঠাপুকুর এলাকা থেকে শ্রী কমলকে গ্রেফতার করে। র্যাবের অভিযানের পর মামলার মূলহোতা আত্মগোপনে চলে যান।
এরই ধারাবাহিকতায় র্যাব বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছাবর্তা থেকে লাভলু মিয়াকে গ্রেফতার করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শের আলীকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন।