[ দেশজুড়ে ]
গ্যাসের চুলা থেকে আগুন, দগ্ধ ৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল- ফাইল ফটো
ময়মনসিংহ নগরীতে একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে নগরীর শানকিপাড়া শেষমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- বাসার মালিক নুরুল ইসলাম, তার নাতি নুরুল ইসলাম, বাসায় কাজের শ্রমিক সোয়েব মাহমুদ, বিল্লাল হোসেন, মো. প্রান্ত এবং সাদ্দাম হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার আওতাধীন ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না। তিনি জানান, বিকেলে শানকিপাড়া শেষমোড় এলাকার দোতলার একটি বাসায় গ্যাসের চুলা মেরামত করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে চুলা জ্বালানোর সময় কক্ষটিতে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে চার শ্রমিকসহ ছয়জন দগ্ধ হন। তাদের মধ্যে পাঁচজন বেশি দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!